০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পৌরশহরের খাদ্য গুদামের সম্মূখে

বড়লেখায় রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আশফাক আহমদ, উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 265
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে বৃহত্তর গাজীটেকা এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমেদ তোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, জুড়ি টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহস-সম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ​গাজিটেকা এলাকার প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র এই রাস্তায় একটি রেলগেইট না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে থাকবেন। একটি রেলগেইট স্থাপন করা হলে এসব দুর্ঘটনা অনেকাংশ কমে যাবে।

বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ এবং অর্থনৈতিক প্রভাব রেললাইন পারাপারের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয় যা কেবল জনজীবনে নয় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ও নেতিবাচক প্রভাব ফেলছে। এই রাস্তাটি খাদ্য গুদামসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকার সঙ্গে সংযুক্ত হওয়ায় রেলগেইট স্থাপন হলে বাণিজ্যিক চলাচল মসৃণ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই দাবিটি সমগ্র এলাকাবাসীর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যাটির সমাধান করবেন।

নিউজটি শেয়ার করুন

পৌরশহরের খাদ্য গুদামের সম্মূখে

বড়লেখায় রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫