বড়লেখায় কেএসকেপির উদ্যোগে বিদ্যালয়ে ফলদ গাছ রোপণ কর্মসূচি
- আপডেট সময় : ১২:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 267
কেএসকেপি বড়লেখা, মৌলভীবাজার এর পরিবেশ বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম ও সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলামের উদ্যোগে ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের রুকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ মুছেগুল কয়েছ আহমাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ গাছ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের আঙিনায় আম, কমলা ও পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেএসকেপির স্থায়ী পরিষদের মহাসচিব তাজুল ইসলাম, সভাপতি আব্দুল্লাহ আল সাজু, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক সাব্বির আবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক রাহিন আহমদ নোবেল, পরিবেশ বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম, সহ পরিবেশ সম্পাদক মোমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সুহেল আহমদ, সদস্য হুসাইন আহমদ ও কামরুল ইসলাম।
রুকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক এবং দক্ষিণ মুছেগুল কয়েছ আহমাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ, বিদ্যালয়ের ভূমিদাতা ও শিক্ষক কয়েছ আহমদ এবং উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলিম উদ্দিন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন তার বক্তব্যে কেএসকেপির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কার্যক্রম আমাদের সমাজে প্রায় দেখা যায় না। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা খুবই বিরল। কিন্তু আপনারা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও বলেন, “আমাদের বিদ্যালয়ে এই প্রথম কোনো সামাজিক সংগঠন এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। আমরা কেএসকেপির এই উদ্যোগকে স্বাগত জানাই এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেবো।”





















