০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

এশিয়া কাপের দল ঘোষণা

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 257
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।

প্রায় তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন নুরুল হাসান সোহান। সবশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর থেকে একাধিক সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। ছিলেন না শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলেও। তাতে প্রশ্ন উঠে গিয়েছিল, সোহানের ক্যারিয়ার কি শেষ? অবশেষে নির্বাচকেরা আবারও আস্থা রাখলেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের ওপর।

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছিল জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেখানে নজর কাড়েন সাইফ হাসান। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৩২ বলে ৫৭ রান করে জেতান দলকে, মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৫ রানের ইনিংস। শুধু ব্যাটে নয়, বল হাতেও রেখেছেন প্রভাব। গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে জেতান তিনি। ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরিয়ে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সুযোগ পাওয়া নাঈম শেখ এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে জায়গা পাননি। ধারাবাহিকতার অভাবই তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে ধরা হচ্ছে। ছুটিতে থাকা মেহেদী হাসান মিরাজও এশিয়া কাপের মূল দলে সুযোগ পাননি, যদিও তাঁর ছুটি শেষ হওয়ার কথা ছিল টুর্নামেন্ট শুরুর আগেই।

এশিয়া কাপের জন্য আলাদা করে চার ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তাঁরা হলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রয়োজন হলে টুর্নামেন্ট চলাকালে মূল দলে যুক্ত করা হতে পারে তাঁদের। এশিয়া কাপ

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপপর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপের দল ঘোষণা

আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫