বর্ণিতে অর্ধশত মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 151
মৌলভীবাজারের বড়লেখার বর্ণিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সিঙ্গেল ডিজিটের অধ্যয়নরত অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বর্ণি ইউনিয়ন শাখা। বুধবার (২০ আগষ্ট) দুপুরে বর্ণি ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বর্ণি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবির সেক্রেটারি মুহসিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, বড়লেখা পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদ, অর্থ সম্পাদক আবুল কালাম কিবরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ণি ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি জাবির আহমদ, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান মিলাদসহ ছাত্রশিবিরের দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে পরামর্শসহ যাবতীয় প্রশ্নের সমাধানের মাধ্যমে নিজেকে একজন সৎ, দক্ষ ও দেশপ্রমিক নাগরিক হওয়ার আহবান জানানো হয়। এসময় মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অর্ধশত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।























