০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

আলপির জোড়া গোলে বাংলাদেশের শুভ সূচনা

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 252

গোলের পর ফাতেমাকে জড়িয়ে ধরছেন আলপি। ছবি: বাফুফে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।

১৯ তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩ তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।

৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। ৬২ মিনিটে এক গোল শোধ দেয় ভুটান। ৬৫ মিনিটে বাংলাদেশকে আবার এগিয়ে দেন আলপি। ফাতেমা আক্তারের কর্নার থেকে শরীর দিয়ে বল জালে জড়ান তিনি।

৬৭ মিনিটে মানোনি চাকমার দূরপাল্লার শট গোললাইন থেকে হেড দিয়ে ফিরিয়ে দেন ভুটানের এক ফুটবলার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলপির জোড়া গোলে বাংলাদেশের শুভ সূচনা

আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫