১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ, উত্তরার পাঁচ কাঠা জমি জব্দ

দুর্নীতির অভিযোগে শাহাব উদ্দিনের ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 221
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে।

একইসঙ্গে রাজধানীর উত্তরাতে শাহাব উদ্দিনের নামে ৩২ লাখ ৩৯ হাজার টাকার পাঁচ কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক এই মন্ত্রী ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। হিসাবগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

যেকোনো সময় এই টাকা উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি হিসাবে বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭/- টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ (ফ্রিজ) করা প্রয়োজন। একইসঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা উত্তরার পাঁচ কাঠা জমি অন্যত্র হস্তান্তর হওয়া রোধে ক্রোকের আদেশ হওয়া আবশ্যক।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ, উত্তরার পাঁচ কাঠা জমি জব্দ

দুর্নীতির অভিযোগে শাহাব উদ্দিনের ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫