০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃত্বে পরিবর্তন

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 371
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গোপন ব্যালটে নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজি মাছুম রেজা।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক হয়েছেন মতিউর রহমান চুনু, যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুমেল আহমদ।

গোপন ব্যালটে কাউন্সিলরদের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন— “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।”

নিউজটি শেয়ার করুন

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃত্বে পরিবর্তন

আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫