০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 369
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি সহায়তা বাবদ নগদ বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জায়ফরনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের চারটি শিক্ষা প্রতিষ্ঠান মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা এবং নয়গ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার সর্বোচ্চ ফলাফল অর্জনকারী মোট ২১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ভর্তি সহায়তা বাবদ প্রত্যেককে ২,৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান আজিজি, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি জনাব হাবিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব ইসহাক আলী, নয়াগ্রাম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুর কাদের, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রহিম সরকার, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমাব এরশাদ আলী, শিক্ষক জনাব কামাল, সমাজসেবক জনাব জহিরুল ইসলাম, প্রকৌশলী জাকির আহমেদ, শিক্ষানুরাগী হাবিবুর রহমান মুরাদসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সম্মিলিতভাবে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সম্পাদক জনাব ফজলুর হক ও সাইফুল ইসলাম শাহী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব জহিরুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক শিক্ষক জনাব মনসুর ইসলাম পলাশ।

আল ইহসান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, অত্র এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও তাদের পাশে থেকে সহায়তা করাই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। শিক্ষার পাশাপাশি এলাকার মানুষের যে কোনো সংকটেও তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাদের স্বপ্ন এ অঞ্চলে একটি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশনের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫