০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

নির্ধারিত সময়েই হবে নির্বাচন

“আগে আয়নায় নিজের চেহারা দেখুন” সমালোচকদের উদ্দেশে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 260
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি দল মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তাদের কথার মিল পাওয়া যায় না। তারা বিএনপির সমালোচনা করে। একশ’ বার তারা বিএনপির সমালোচনা করুক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তা হতে হবে বাস্তবসম্মত। মুখে ইসলামের কথা বলবে মানুষের পাশে থাকবে না এটাতো হয় না। দেশের জনগণের দাবি আগামি ফেব্রয়ারির মাঝামাঝি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু তারা দেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে নির্বাচন পেছাতে চায়।

তিনি ওই ইসলামী দলের সমালোচনা করে বলেন, বিএনপির সমালোচনা করার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। জনগণের কাছে আপনাদের ভিত্তি নেই, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ও বাস্তব রূপ দেওয়ার দল। আগামী নির্বাচন সঠিক সময়েই হবে, কোনও অজুহাতেই নির্বাচন পেঁছানো যাবেনা।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিএনপি তো সেই দল যারা স্বাধীনতা যুদ্ধে পালিয়ে যায় নাই যুদ্ধ করে মানুষের স্বাধীনতা এনে দিয়েছে। বাকশালে দাঁড়িয়ে বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিএনপি জনগণকে ভয় পায় না, বিএনপি জনগণকে নিয়ে চলার দল। বিএনপি পেছন থেকে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না। কাজেই আপনারা যখন বলেন বিএনপি অমুক করেছে তখন জাহাঙ্গীর নগরে কোনো ছাত্রনেতা একশো বার যে মেয়েদের অপমান করে সেঞ্চুরি করেছিল তখন তো মুখে আঙ্গুল দিয়ে বসেছিলেন।

উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবকে সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌরমেয়র ময়জুল করিম ময়ুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

ষাটমাকন্ঠ/রিপন/রুমেল/আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্ধারিত সময়েই হবে নির্বাচন

“আগে আয়নায় নিজের চেহারা দেখুন” সমালোচকদের উদ্দেশে বিএনপি নেতা

আপডেট সময় : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫