০১:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

সাধারণ সম্পদক পদ নিয়ে নানা জল্পনা-কল্পনা নেতাকর্মীদের

বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিলে প্রবীণ- নবীনদের নেতৃত্বের লড়াই : উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 346
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বেশ কয়েক বছর পর মুক্ত পরিবেশে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় পৌর শহরের আব্দুর রহমান কনভেনশন হলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে সাধারণ সম্পাদক পদে নবীন-প্রবীনের লড়াই নিয়ে নেতাকর্মীদের মাঝে জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।
দীর্ঘ দিন পর অনুষ্ঠিতব্য কাউন্সিলকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রবীণ-নবীনদের নেতৃত্ব লড়াই জমে ওঠেছে। সমর্থন আদায়ে বিভিন্ন প্রার্থীরা কাউন্সিলরদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। প্রার্থীদের কাছে কদর বেড়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। উপজেলা জুড়ে চলছে যেন নির্বাচনী আমেজ। এই সুযোগে দলের একসময়ের ত্যাগী ও সাবেক ছাত্রনেতাদের অংশগ্রহণে জমজমাট কাউন্সিল নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।
শুধু তা-ই নয়, বয়সে তরুণ মুখগুলো প্রবীণ প্রার্থীদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকেও কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন। মাঠের কর্মীরা বলছেন, তাঁরা শুধু অভিজ্ঞতায় মজে থাকতে চান না, তাঁরা সব সময় পরিবর্তন এবং তরুণ ও স্বচ্ছ নেতৃত্বের পক্ষে। বেশ কয়েক বছর পর মুক্ত পরিবেশে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস বিরাজ করছে।এদিকে সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বদ্বীতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি পদে ছয় প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন।

কাউন্সিল নির্বাচনে মুলত নেতৃত্ব লড়াই হচ্ছে প্রবীণ ও নবীনদের মধ্যে। পদপ্রত্যাশীরা দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের দ্বারে দ্বারে ছুটছেন। কেউ কেউ দলের শীর্ষ পর্যায়েও যোগাযোগ রাখছেন। ফলে কমিটিতে নবীনরাই নেতৃত্ব আসবে নাকি প্রবীনরাই থাকছেন- এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে কৌতূহল ও আগ্রহ।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রধান বক্তা হচ্ছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।

সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২০ সালে। চলতি বছরের জানুয়ারিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম চলছে। ১২ আগষ্ট আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভায় ১৬ আগষ্ট সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

কাউন্সিল ঘিরে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১০ জন কাউন্সিলরের ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বদ্বীতায় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

সিনিয়র সহসভাপতি পদে প্রবীণ বিএনপি নেতা নছিব আলীর সাথে উপজেলা যুবদলের আহ্বায়ক পদ ছেড়ে প্রতিদ্বদ্বীতা করছেন  এসএম শরীফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক পদে বিএনপির আরেক প্রবিন নেতা মুজিবুর রহমান খসরুর সাথে প্রতিদ্বদ্বীতা করছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে ছেড়ে আব্দুল কাদির পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সাথে প্রতিদ্বদ্বীতা করছেন উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক জালাল আহমদ তালাল।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু বলেন, দলের জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছি। আমার বিশ্বাস অতীতের মত এবারও দলের নেতাকর্মীরা আমাকে মূল্যায়ন করবেন।

সাধারণ সম্পাদক প্রত্যাশী সাবেক যুবদল নেতা আব্দুল কাদির পলাশ জানান, ফ্যাসিবাদী শাসনামলে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একারণে অনেক জেল-জুলুমের শিকার হন। কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেননি। অতীতের সাংগঠনিক কার্যক্রম বিবেচনা করলে কাউন্সিলররা তাকে সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

সিনিয়র সহসভাপতি পদপ্রত্যাশী নছিব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন। বিএনপির দুঃসময়ে তিনি সম্মুখসারিতে থেকে কাজ করেছেন। নেতাকর্মীদের সঙ্গে তার ভালো সম্পর্ক, দলের জন্য তার ত্যাগ মূল্যায়ন করলে কাউন্সিলররা তাকে নির্বাচিত করবেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। শনিবার (১৬ আগষ্ট) সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত প্রবীণ বিএনপি নেতা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল দিয়ে শুরু করে বিএনপির রাজনীতি করছি। আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম-সবই পেরিয়ে এসেছি। নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন, তাই আবারও আমাকে নেতৃত্বে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

সাধারণ সম্পদক পদ নিয়ে নানা জল্পনা-কল্পনা নেতাকর্মীদের

বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিলে প্রবীণ- নবীনদের নেতৃত্বের লড়াই : উৎসবের আমেজ

আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫