০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই Logo বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব উদযাপন Logo ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেন

কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 321
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামক এক গাড়ি চালক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫ টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার-টিলাগাঁও লেভেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে। আশিক মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার পুত্র।

এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলছিলেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করছেন।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় পড়েছে। বিষয়টি তারা দেখবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার রাত সাড়ে আটটায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজার-টিলাগাঁও সড়কের লেভেল ক্রসিংয়ে বিকাল আনুমানিক ৫ টায় এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করতে এস আই ননী গোপাল ও এস আই দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেন

কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫