০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

কুলাউড়ায় একাধিক মামলার আসামি আন্তঃজেলা চোর চক্রের সদস্য মুকিত গ্রেপ্তার

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 324
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার আসামি ও আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মুকিত ওরপে কিবরিয়া ওরপে হান্নান নামক এক চিহ্নিত গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার রাম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হান্নান রামনগর গ্রামের আব্দুল মালেক ওরপে কালা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে মোট ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হিংগাজিয়াএলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই গরু ও গরু বহনকারী পিকআপ রেখে চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুকের নেতৃত্বে থানার একটি চৌকস দল ১৪ আগস্ট শ্রীমঙ্গল থানার রামনগর এলাকা থেকর মুকিত হান্নানকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, গরু চুরির মামলার ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি।চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ মোট ৬ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় একাধিক মামলার আসামি আন্তঃজেলা চোর চক্রের সদস্য মুকিত গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫