০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মিশিগানে নির্বাচন জালিয়াতিতে দোষী সাব্যস্ত মোহাম্মদ কামরুল হাসান ও মুহতাসিন সাদমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 417

কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও মুহতাসিন সাদমান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক সিটির দুই বাংলাদেশি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও মুহতাসিন সাদমান নির্বাচন জালিয়াতিতে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের রেকর্ড অনুযায়ী, তাদের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে ছয়টি ফৌজদারী।

ফক্স ২ ডেট্রয়েট এবং দ্য হ্যামট্রামিক রিভিউ সূত্রে জানা যায়, মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে রয়েছে অ্যাবসেন্টি ব্যালট আবেদনপত্রে স্বাক্ষর জালিয়াতি, নির্বাচনী আইনের অধীনে জালিয়াতি, অ্যাবসেন্টি ব্যালটের আবেদনে মিথ্যা বিবৃতি প্রদান।

মুহতাসিন সাদমানের বিরুদ্ধে রয়েছে ৫টি জালিয়াতির অভিযোগ। এরমধ্যে অ্যাবসেন্টি ব্যালট আবেদনপত্রে স্বাক্ষর জালিয়াতি, নির্বাচনী আইনের অধীনে জালিয়াতি, দুজন অযোগ্য ভোটারকে ভোট দিতে সহায়তা এবং অ্যাবসেন্টি ব্যালটের আবেদনে মিথ্যা স্টেটমেন্ট প্রদান।

আদালত নথি অনুযায়ী, অভিযোগগুলো মনরো কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের রেকর্ডে রয়েছে এবং মামলাটি মনরো কাউন্টি প্রসিকিউটরের অফিস পরিচালনা করছে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

সূত্র: Fox 2 Detroit ও The Hamtramck Review

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের মিশিগানে নির্বাচন জালিয়াতিতে দোষী সাব্যস্ত মোহাম্মদ কামরুল হাসান ও মুহতাসিন সাদমান

আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫