০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স ; ৫২৭ কোটি টাকা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 271

সুজান খান ও হৃতিক রোশন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার মামলা। আর সেই তারকা যদি হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। জানেন কি, এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ।

হৃতিক (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) ও সুজান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) দিয়ে হৃতিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায়, তখনই সুজানের সঙ্গে তাঁর প্রেম চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।

সুজান খান ও হৃতিক রোশন। এক্স থেকে
সুজান খান ও হৃতিক রোশন। এক্স থেকে

২০১০ সালের ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে হৃতিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়; শেষ হয় ১৪ বছরের দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন; দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায়।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ-কোন পথে এই অঙ্ক তাঁকে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।

তথ্যসূত্র: ডিএনএ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স ; ৫২৭ কোটি টাকা!

আপডেট সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫