০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

তামিমদের লক্ষ্য এবার বিশ্বকাপ জয়

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 327

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বিসিবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই শিরোপা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আশাবাদী করে তুলছে দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন ও নির্বাচক মেহরাব হোসেন অপি দলকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ৬ ম্যাচে মাত্র একটি হার আর দ্বিপক্ষীয় সিরিজের ৩ ম্যাচের মধ্যে মাত্র একটি পরাজয়। সব মিলিয়ে ১০ ওয়ানডেতে ৮ জয়, হার মাত্র ২; দলীয় অর্জন: দুটি ‘ডাবল’ জয়। এর আগেও শ্রীলঙ্কায় সাফল্য পেয়েছে এই অনূর্ধ্ব-১৯ দল। বর্তমান এশিয়ার চ্যাম্পিয়নও তারা। টানা সাফল্য নিয়ে যুব অধিনায়ক তামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘কয়েক মাস ধরে আমরা পুরো দল কঠোর পরিশ্রম করেছি। সিলেট ও রাজশাহীতে অনুশীলন ক্যাম্পের সময় একে অন্যের খুঁটিনাটি শিখেছি এবং তার ফলে এসেছে এই সাফল্য। আমাদের এই শিরোপা জয় কঠোর পরিশ্রমের ফল।’

২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। বিশ্বকাপের ভেন্যুতে সিরিজ জেতায় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যুবাদের। ‘বিশ্বকাপের আগে এখানে জয়ের অনুভূতি দারুণ। আমাদের মিডল অর্ডারে কিছু সমস্যা ছিল, যেটা কাটিয়ে উঠতে পেরেছি। সবাই যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। রাতুল আমাদের দুটি ম্যাচ জিতে দিয়েছে বিপর্যয়ে’-বলছিলেন অধিনায়ক তামিম।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফর দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘ইংল্যান্ডে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, যেন বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যায়।’

২০২০ যুব বিশ্বকাপ বাংলাদেশ যে কোচের অধীনে জিতেছিল, সেই নাভিদ নেওয়াজ এবার আছেন। তামিমদের নিয়ে কোচ বলেছেন, ‘আমি খুব খুশি তাদের পারফরম্যান্স নিয়ে। ভিন্ন আবহাওয়া ও পরিবেশে তারা নিজেকে দারুণ মানিয়ে নিয়েছে। ফাইনাল ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ছেলেরা যেভাবে দৃঢ় মনোবল নিয়ে খেলেছে, সেটা প্রশংসনীয়। আমি ভাগ্য না, বিশ্বাস করি কঠোর পরিশ্রম ও পরিকল্পনায়। বিশ্বকাপের আগে আমাদের সময় আছে, আমরা আরও ভালোভাবে প্রস্তুত হব, যেন বিশ্বকাপ জেতা সম্ভব হয়।’

নিউজটি শেয়ার করুন

তামিমদের লক্ষ্য এবার বিশ্বকাপ জয়

আপডেট সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫