সংবাদ শিরোনাম ::
কুলাউড়ায় বিএনপির ব্যানারের পেছনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবক গ্রেফতার
মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 226
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে বিএনপির একটি ব্যানারের পেছনে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ফাহিম নামের এক যুবককে কুলাউড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই যুবক কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে পতিত আওয়ামী সরকারের প্রধান পলাতক শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে “তিনি শীঘ্রই আসবেন বলে কথা বলছে। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দিচ্ছে।
ওসি আরও বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পৌর শহরের মাগুরা এলাকা থেকে ওই দিন তাকে পুলিশি হেফাজতে নিয়ে আসি।
পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম বিয়ানীবাজার থানার দাসউরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।


























