০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

আধুনিক রুচির ছোঁয়ায় ‘ল্যা জুড়ী ক্যাফে’র যাত্রা শুরু

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 330
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কলেজ রোডে নতুন রেস্টুরেন্ট “ল্যা জুড়ী ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে এম জেড কমিউনিটি সেন্টারের সংলগ্ন এলাকায় জমকালো আয়োজনে এই রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন। এছাড়াও জুড়ী নিউমার্কেট জামে মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণিপেশার প্রায় তিন থেকে চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনী আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় তরুণ উদ্যোক্তা আবু সালেহ মুহাম্মদ নাইম বলেন, “জুড়ীতে মানসম্পন্ন রেস্টুরেন্টের অভাবে অনেকেই পাশের উপজেলাগুলোতে যেতে বাধ্য হতেন। ফুডল্যাবের পর নতুন একটি রুচিশীল রেস্টুরেন্টের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আজ ‘ল্যা জুড়ী ক্যাফে’র উদ্বোধনের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান হলো।”

রেস্টুরেন্টটির দুই স্বত্বাধিকারী খালেদ মাসুদ ও আমিনুল ইসলাম তাহসান বলেন, “জুড়ীবাসীর চাহিদার প্রতি সম্মান রেখেই আমরা আধুনিক ও পরিবারবান্ধব পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে যাত্রা শুরু করেছি। আমরা চাই, ‘ল্যা জুড়ী ক্যাফে’ শুধু একটি রেস্টুরেন্ট না হয়ে জুড়ীর মানুষের আস্থার জায়গা হয়ে উঠুক।”

উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার: রেস্টুরেন্টটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধন উপলক্ষে আগামী ৩ দিন প্রতিটি খাদ্যদ্রব্যে ১০% মূল্যছাড় দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আধুনিক রুচির ছোঁয়ায় ‘ল্যা জুড়ী ক্যাফে’র যাত্রা শুরু

আপডেট সময় : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫