০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

লস অ্যাঞ্জেলসে ফের দাবানল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 265
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আবারো দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দু’টি কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে।

ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড্রু ডাউড এএফপিকে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির কমপক্ষে ১০টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত অন্তত দুই হাজার ৭০০ বাসিন্দাকে সরানো হয়। অ্যান্ড্রু ডাউডের মতে, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে ৪০০ কর্মী মোতায়েন করা হয়েছে। গত জানুয়ারিতে বিশাল দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস শহরটির বহু ক্ষয়ক্ষতি হয়েছে। টানা কয়েক দিনের ভয়াবহ এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করে। এর ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লস অ্যাঞ্জেলসে ফের দাবানল

আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫