১২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে ইলিয়াস আলী গুমের রহস্য খুঁজতে কমিশন: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 242
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে কমিশন গঠন করে নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের রহস্য উদ্‌ঘাটন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

শুক্রবার সিলেটের বিশ্বনাথ পৌর শহরে রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চবিদ্যালয়-সংলগ্ন মাঠে উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করা হবে। কমিশন আমাদের এলাকার জনপ্রিয় সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী গুমের রহস্য উদ্‌ঘাটন করবে।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সিলেট-২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দল যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় এবং আমি নির্বাচিত হই, তাহলে আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, যদি আমরা ইলিয়াস আলীর সন্ধান পাই, তাহলে এই আসন আমি ইলিয়াস আলী ভাইকে ফিরিয়ে দেব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আরও বলেন, ‘আগামী দিনে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশা আল্লাহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে না।’

বিএনপি নেতা আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

বক্তব্য দেন বিএনপি নেতা আশিক চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাইরুল আমিন আজাদ প্রমুখ।

সঞ্চালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী ও আমির আলী। কোরআন তিলাওয়াত করেন মাওলানা সাইদুল ইসলাম হাবিবী।

সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুধী সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে ইলিয়াস আলী গুমের রহস্য খুঁজতে কমিশন: হুমায়ুন কবির

আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫