০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

ইউএস ওপেনে হাজার কোটি টাকার প্রাইজমানি, টেনিসে ইতিহাস

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 76
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। তার আগে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকেরা। এবার প্রাইজমানির দিক থেকে রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। ঘোষণা করেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা। টেনিস ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাইজমানি।

২০২৪ সালের বিবেচনায় ২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। গত বছর প্রাইজমানি ছিল ৭৫ মিলিয়ন ডলার। এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা পাবেন প্রত্যেকে ৫ মিলিয়ন ডলার, যা আগে ছিল ৩.৬ মিলিয়ন ডলার।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের নয়, বরং শুরু থেকে বাছাইপর্ব পর্যন্ত অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের প্রাপ্য অর্থেও দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি করা হয়েছে। এতে খেলোয়াড়দের মাঝে অর্থনৈতিক বৈষম্য কমবে বলেই মনে করা হচ্ছে।

দর্শক আগ্রহ ও আয়োজকদের কৌশলগত পরিকল্পনার কারণে ইউএস ওপেন এবার প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১৫ দিনে করেছে। প্রতিযোগিতা শুরু হবে ২৪ আগস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারে মিক্সড ডাবলসে থাকছে নতুন ফরম্যাট, যেখানে মূল প্রতিযোগিতার আগেই দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারকা একক খেলোয়াড়রাও।

নিউজটি শেয়ার করুন

ইউএস ওপেনে হাজার কোটি টাকার প্রাইজমানি, টেনিসে ইতিহাস

আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫