০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

এলাকায় এ ধরনের অপরাধে জড়িত অন্যদের তালিকা তৈরি করা হচ্ছে

অবশেষে বহিষ্কার কুলাউড়ার আলোচিত সন্ত্রাসী সাজেদ মিয়া

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার বহুল আলোচিত ও চিহ্নিত সন্ত্রাসী সাজেদ মিয়াকে বহিষ্কার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় স্থানীয় মুরব্বি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেদ মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। সালিশি বৈঠকের মাধ্যমে একাধিকবার তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করেও কোনো ফল মেলেনি।
বরং সময়ের সঙ্গে তার অপরাধপ্রবণতা বেড়েছে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। বৈঠকে শুধু সাজেদ নয় তার স্ত্রীকেও এসব অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে বৈঠকে তাকে বহিষ্কারে স্বাক্ষর করেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনূর রশীদ, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, সাজেদের বাবা শেখ রজমুল আলী ও চাচা শেখ আলী আজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কলিম আহমেদ, এম হাজির আলী, বাদশা মিয়া, ওহিদ বক্স মান্না, শামিম আহমেদ, মাওলানা ইমরান আহমেদ, মাসুদ রানা, মইনুল ইসলামসহ এলাকার প্রায় শতাধিক মানুষ স্বাক্ষরের মাধ্যমে সিদ্ধান্তের সমর্থন জানান। বৈঠকে কুলাউড়া থানার ওসির প্রতিনিধিদলের এসআই ছাদেক আহমেদ ও ফাইজুল ইসলামও উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও জানানো হয়, এলাকায় এ ধরনের অপরাধে জড়িত অন্যদের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী শুক্রবার নতুন বৈঠকের মাধ্যমে তাদের বিরুদ্ধেও সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলাকায় এ ধরনের অপরাধে জড়িত অন্যদের তালিকা তৈরি করা হচ্ছে

অবশেষে বহিষ্কার কুলাউড়ার আলোচিত সন্ত্রাসী সাজেদ মিয়া

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫