বড়লেখায় খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৬:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 91
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরে মিছিল শেষে সামাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লোকমান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, আরব আমিরাত শাখার সহ-সভাপতি জননেতা শামীম আহমদ, উপজেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান এবং ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি ছাত্রনেতা জাকারিয়া হোসাইন জাকির। কর্মসূচিতে খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
























