০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

বড়লেখায় দিনে-দুপুরে চুরির ঘটনায় গ্রেপ্তার-১, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 231
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে গত ১৩ জুলাই কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময় দিনে দুপুরে বাড়ির পেছনের ফটক ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ০২ জোড়া স্বর্ণের বালা, ০১ জোড়া কানের দুল, ০২টি স্বর্ণের চেইন, ০১টি স্বর্ণের ব্রেসলেট, নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা ও ৫০০ ইউএস ডলার সহ মোট ৯ লক্ষ ৭ হাজার ৫শ টাকার মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় সাথে জড়িত এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার, খশিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে শরীফ আহমেদ (২৪)। (বর্তমান ঠিকানা মিরধারপাড়, ১নং বাংলাবাজার ইউপি, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ)।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় দিনই ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২, তারিখ-১৪/০৭/২০২৫ইং, ধারা-৪৫৪/৩৮০) দন্ডবিধি মোতাবেক। মামলার পর জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার, এএসআই ফজলে আজিম ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে আসামী সনাক্ত ও মালামাল উদ্ধারের লক্ষ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়। উক্ত টিম বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আসামীকে সনাক্ত করে রোববার (০৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকায় দোয়ারাবাজার পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি ইয়ামাহা কোম্পানীর এফজেড এক্স মডেলের মোটরসাইকেল এবং চুরি হওয়া টাকা থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সোমবার দুপুরে বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনা সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার সাথে থাকা আরো দুই জন আসামির নাম ঠিকানা প্রকাশ করে। মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামিদের নাম ঠিকানা গোপন রাখা হল। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় দিনে-দুপুরে চুরির ঘটনায় গ্রেপ্তার-১, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার

আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫