১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

কুলাউড়া থেকে শুরু হচ্ছে ট্রেনযাত্রী সাধারণের আন্দোলন কর্মসূচি

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 89
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-ঢাকা-কক্সবাজার লাইনে দুটি নতুন স্পেশাল ট্রেন চালু, সিলেট- আখাউড়া রেললাইন সংস্কারসহ ডাবল লাইনে উন্নীতকরণ, বন্ধ স্টেশন চালু, অন্ত:ত লোকাল ট্রেন চালু, কুলাউড়া জংশন স্টেশনে টিকিট বরাদ্ধ বাড়ানো দাবিতে ‘ট্রেন যাত্রী সাধারণ’ নামে গোটা সিলেটের ট্রেন যাত্রীরা বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামছেন বলে জানা গেছে।

আন্দোলনের ২ সমন্বয়ক আজিজুল ইসলাম ও এম আতিকুর রহমান আখই জানান, রেলওয়ের এই দাবি গোটা সিলেট বিভাগের। আমরা কুলাউড়া থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু করছি। পর্যায়ক্রমে সকল জেলায় এই আন্দোলন কর্মসূচির বিস্তৃতি লাভ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটি স্পেশাল পর্যটন ট্রেন সিলেট কক্সবাজার লাইনে চালুর সিডিউল পর্যন্ত দেয়া হয় বিভিন্ন স্টেশনে। কিন্তু রহস্যময় কারণে সেই ট্রেনটি আর চালু হয়নি। সিলেট- আখাউড়া রেললাইন সংস্কারসহ ডাবল লাইনে উন্নীতকরণ করতে হবে। সিলেট- আখাউড়া সেকশনে বন্ধ হওয়া স্টেশনগুলো চালু করতে হবে। এই সেকশনে অসহায় ও দরিদ্র যাত্রীদের কথা বিবেচনা করে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু করতে হবে। কুলাউড়া জংশন স্টেশন দিয়ে ৫টি উপজেলার মানুষ যাতায়াত করে থাকেন। এই স্টেশনে যে টিকিট বরাদ্ধ আছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সর্বমোট ১০ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে নামবো। এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয়। এটা সর্বস্তরের মানুষের দাবি।

আন্দোলনের প্রথম মতবিনিময় সভা ০৩ আগস্ট রোববার রাতে রেলওয়ে রিক্রিয়েশ ক্লাবে অনুষ্ঠিত হয়। সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং এইচডি রুবেলের সঞ্চলনায় এতে বক্তব্য দেন সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ইসলাম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন কবির, মহিউদ্দিন রিপন, একেএম জাবের, রফিকুল ইসলাম মামুন, সামসুদ্দিন বাবু, , আশিকুল ইসলাম বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লিংকন তালুকদার, আব্দুল মজিদ প্রমুখ।

সমন্বয়করা জানান, ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে ৭ আগস্ট বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের সাথে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মতবিনিময় এবং ৯ আগস্ট কুলাউড়া স্টেশনে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে। শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ট্রেন যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া থেকে শুরু হচ্ছে ট্রেনযাত্রী সাধারণের আন্দোলন কর্মসূচি

আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫