১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটে নতুন পৌরসভা গঠনের পথে জৈন্তাপুর Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার

নতুন বাংলাদেশ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে এনসিপি

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 318
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি

এনসিপির ২৪ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো౼
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২. জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯. সর্বজনীন স্বাস্থ্য
১০. জাতি গঠনে শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫. তারুণ্য ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭. টেকসই কৃষি ও খাদ্যে সার্বভৌমত্ব
১৮. শ্রমিক-কৃষকের অধিকার
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি এবং
২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন বাংলাদেশ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে এনসিপি

আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫