০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

একটি মানিব্যাগ কেড়ে নিলো সোহেলের প্রাণ

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 172
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরনো ল্যাট্রিনে পড়ে যাওয়া একটি মানিব্যাগ তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন সোহেল মিয়া (২৪) নামের এক যুবক। তাঁর আপন ছোট ভাই ইমন আহমদ (২২) তাঁকে উদ্ধারে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে। ৩০ জুলাই (বুধবার) রাত ৯ টায় বাড়ির পাশের পুরনো ল্যাট্রিনে মানিব্যাগটি পড়ে গেলে সোহেল তা তুলতে ট্যাংকে নামেন। কিছুক্ষণ পরই তিনি গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি দেখে ছোট ভাই ইমন তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকে নামলে সেও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন।

স্থানীয়রা বহু চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দীর্ঘ সময় চেষ্টার পর ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় দুই ভাইকে ট্যাংক থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। ইমন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোহেল ছিলেন পেশায় রাজমিস্ত্রি। ছোটবেলায় মায়ের মৃত্যু হলে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। দুই ভাই-ই গ্রামের মুজমিল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোহেল ট্যাংকে নামার পরই হঠাৎ নিস্তব্ধ হয়ে যান। তারপর ইমন নামলে সেও আর উপরে ওঠেননি। আমরা বারবার চেষ্টা করেও কিছু করতে পারিনি।

ফায়ার সার্ভিসের জুড়ী ইউনিটের ইনচার্জ বলেন, সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাস জমে ছিল। উপযুক্ত যন্ত্রপাতি ছাড়া নামলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। আমরা প্রায় ৪০ মিনিট চেষ্টা করে দুই ভাইকে উদ্ধার করি।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসিত দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা দুই জনকে নিয়ে আসলে একজনকে মৃত পাই। অপরজন গুরুত্বর আহত হয়েছেন।

সোহেলের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মতো একজন পরিশ্রমী ও দায়িত্ববান যুবকের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একটি মানিব্যাগ কেড়ে নিলো সোহেলের প্রাণ

আপডেট সময় : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫