০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় লোডশেডিং বন্ধে ও ডিজিএমের অপসারণের দাবিতে মানববন্ধন

আগামী ৪৮ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 511
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানববন্ধনে বক্তারা বলেছেন, গত কয়েকদিন ধরে বড়লেখায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা অবিলম্বে লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডিজিএম খায়রুল বাকিকে অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। অন্যথায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মৌলভীবাজারের বড়লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকিকে অপসারণের দাবিতে মানববন্ধন শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বড়লেখা পৌরশহরের শহিদ মিনার প্রাঙ্গণে ‘বড়লেখা উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ’র আয়োজনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, আয়োজক শরীফ উদ্দিন ইমন, স্বপন আহমেদ খান, ফাহাদ আহমেদ, কামরান আহমেদ, রুবেল আহমেদ, আব্দুল ওদুদ, কাওসার আহমেদ ও ব্যবসায়ী মুমিন মিয়া প্রমুখ।

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকি শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, লোডশেডিংয় শুধু বড়লেখায় নয়, দেশের বিভিন্ন স্থানেও হচ্ছে। আর বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৮৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ১৪ থেকে ১৫ মেগাওয়াট। যার কারণে লোডশেডিং হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় লোডশেডিং বন্ধে ও ডিজিএমের অপসারণের দাবিতে মানববন্ধন

আগামী ৪৮ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫