০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই Logo বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব উদযাপন Logo ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

ভারতীয় উচ্ছেদ অভিযানে বিপাকে পড়ে তারা দেশে ফিরছিলেন

অবৈধ অনুপ্রবেশের সময় বড়লেখা সীমান্তে দালালসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 223
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ, শিশু ও দালালসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এছাড়া তাদের সহায়তাকারি সন্দেহে একজন দালালকেও আটক করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা। তারা প্রায় ছয় মাস আগে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ও পরিস্থিতির অবনতি হওয়ায় তারা বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার জন্য তারা স্থানীয় এক দালালের সহায়তায় রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবির নিয়মিত টহলদল তাদের আটক করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিদেশে অবস্থান, ফেরত আসা এবং দালালের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই করে স্থানিয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

ষাটমাকন্ঠ/রিপন/রুমেল

নিউজটি শেয়ার করুন

ভারতীয় উচ্ছেদ অভিযানে বিপাকে পড়ে তারা দেশে ফিরছিলেন

অবৈধ অনুপ্রবেশের সময় বড়লেখা সীমান্তে দালালসহ আটক ১১

আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫