০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে বৃত্তি, মাসে ২৫০০ টাকা Logo ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্টের মধ্যে Logo শাহবাজপুরে আছদ্দর আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি Logo লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউকের চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট Logo ১০ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের নতুন কর্মসূচি Logo মিফতাহ্ সিদ্দিকী সিলেট ওয়াসার চেয়ারম্যান Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর Logo সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার Logo মাদ্রাসায় যৌন নির্যাতন: তথ্য-পরিসংখ্যান এবং ভিন্নমত

জীবনের হাহাকার আর অনুভবের কবিতায় সাজানো রাফির সাহিত্য-যাত্রার প্রথম ধাপ

আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

সাহিত্য প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 266
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ কবি আরফান হোসাইন রাফি সাহিত্য অঙ্গনে পা রাখছেন তার প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’ দিয়ে। বর্ষা দুপুর প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী।

নামটি যেমন আশাবাদের প্রতিচ্ছবি, তেমনি বইয়ের প্রতিটি কবিতায় ধরা পড়েছে জীবনের বহুস্তরীয় অনুভব যৌবনের মৃদু ব্যথা, সংসারের চাপা ক্লেদ, প্রেম-বিরহের প্রতিচ্ছবি আর নিঃশব্দ হাহাকারের চিত্ররূপ। কবির ভাষায়, বইয়ের পাতায় পাতায় খুঁজেপাবেন জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার ভাঁজে জমে থাকা অনুভবগুলো। কোথাও না কোথাও মিলে যেতে পারে পাঠকের হারিয়েযাওয়া কোনো সময় কিংবা নিঃশব্দ ভালোবাসার প্রতিধ্বনি।”

যদিও বয়সে তরুণ, তবু রাফির কবিতায় রয়েছে এক পরিণত সৃজনধারার ছাপ। নিজের লেখালেখি নিয়ে তার উপলব্ধি, বয়সেরতুলনায় আমি হয়তো খানিক ভারী কবিতা লিখি। তবে আমি চেষ্টা করি বয়সের সীমা পেরিয়ে জীবনের বৈচিত্র্যময়অনুভবগুলোকে শব্দে ধরতে। আমার কবিতায় যেমন আছে শৈশবের সরলতা, তেমনই আছে কৈশোরের দ্বিধা, যৌবনেরআকাঙ্ক্ষা আর বার্ধক্যের নিঃসঙ্গতাও।

প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর জানিয়েছে, বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম-এ। কাব্যগ্রন্থটির একমাত্র পরিবেশক হিসেবে থাকছে স্টুডেন্ট ওয়েজ।

মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা, তবে পাঠকরা প্রি-অর্ডারে ২৫% ছাড়ে ১৮০ টাকায় সংগ্রহ করতে পারবেন বইটি।

‘সুদিন ফিরে আসছে’ এই বই যেন কেবল কবিতার নয়, বরং এক তরুণ কবির অনুভব-ভেজা বাস্তবতার আয়না।

ষাটমা কন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবনের হাহাকার আর অনুভবের কবিতায় সাজানো রাফির সাহিত্য-যাত্রার প্রথম ধাপ

আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

আপডেট সময় : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫