১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

প্রবাসীদের সহায়তায় তরুণদের সবুজ স্বপ্ন

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 249
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের দুপাশে সবুজের সমারোহ ঘটাতে এগিয়ে এসেছেন এলাকার কিছু তরুণ। প্রকৃতিক ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২১ জুলাই) তারা এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।

উদ্যোগটি গ্রহণ করেছেন জুড়ীর তরুণ সমাজসেবক সাইদুল ইসলাম, তোফায়েল আহমদ, মিলন উদ্দিন, জেবলু আহমদ ও খোর্শেদ আলম। তারা বলেন, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের এ উদ্যোগ আগামী প্রজন্মের জন্য সবুজ ও প্রাণবন্ত একটি পরিবেশ রেখে যাওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।

উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে অংশগ্রহণ করেন ও তরুণদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন—সফিক উদ্দিন, আলাউদ্দিন, জাবেদ আহমদ ও আব্দুস শুক্কুর।

এই উদ্যোগকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রবাসী কয়েকজন শুভানুধ্যায়ী। এঁরা হলেন—নাসির উদ্দিন, হোসেন মিয়া, মাহমুদ হাসান তারেক, জুয়েল আহমদ, জুবায়ের হাসান এবং মাহবুব আলম মুন্না। তারা দেশ থেকে দূরে থেকেও নিজ এলাকার পরিবেশ রক্ষার কাজে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উদ্যোক্তারা জানান, এ কর্মসূচি একদিনের জন্য নয়। এটি ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ভবিষ্যতে জুড়ীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক এবং বিদ্যালয় এলাকা ঘিরেও তারা এই রকম সবুজায়নের পরিকল্পনা হাতে নিয়েছেন।

এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় এই আন্দোলন আরও বৃহৎ রূপ পাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীদের সহায়তায় তরুণদের সবুজ স্বপ্ন

আপডেট সময় : ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫