০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বিয়ানীবাজারে বিজিবি-৫২ ব্যাটালিয়নের ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজ বাংলাদেশ গড়তে বিজিবির বৃক্ষরোপণ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 318
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে ব্যাটালিয়ন সদরে ফলজ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

এবার ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে বিভিন্ন প্রজাতির ১১০০টি গাছের চারা রোপন করা হবে। ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কার্যক্রমের সমাপ্তি হবে আগামি বুধবার।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এ বৃক্ষরোপণ কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছর মাননীয় প্রধান উপদেষ্টার বৃক্ষরোপণ কর্মসূচীর শ্লোগান হচ্ছে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবি মহাপরিচালক মহোদয় গত ৩ জুলাই সদরদপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকায় চারা রোপণের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ এর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ইউনিট, বিওপি, ক্যাম্প ও স্থাপনা সমূহে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে ৭ জুলাই হতে ৯ জুলাই পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে ৩৯৫টি বনজ, ৩৮৫টি ফলজ, ১৩০টি ভেষজ, ১৪৫টি ঔষধী এবং ৪৫টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট ১১০০টি বৃক্ষচারা রোপন করা হবে। উক্ত কর্মসূচী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার সমাজসেবক ও বৃক্ষপ্রেমী মো. আব্দুল আলীম লোদী ২১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিনামূল্যে সরবরাহ করায় ব্যাটালিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ানীবাজারে বিজিবি-৫২ ব্যাটালিয়নের ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজ বাংলাদেশ গড়তে বিজিবির বৃক্ষরোপণ অভিযান শুরু

আপডেট সময় : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫