মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 290
মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় স্থানীয় নয়াবাজারে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম ও সঞ্চালনা করেন সহ-সেক্রেটারি আহমদ হোসেন মুল্লা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল মালিক, মাওলানা ইমদাদুর রহমান, সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহ, যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সেক্রেটারি গোলাম কিবরিয়া চৌধুরী, ফয়সাল আহমদ, অর্থ সম্পাদক রাসেল আহমদ ও ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
মত বিনিময় সমাবেশে বক্তারা দূর্নীতি চাদাবাজ মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদান করার জন্য আহবান করেন।
























