০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা

বড়লেখা সীমান্ত দিয়ে ফের ৪৮ জনকে পুশইন

আফজাল হোসেন রুমেলঃ
  • আপডেট সময় : ০৬:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 226
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।

৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ৪৮ জনসহ মোট ৩৬১ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

বিজিবি জানায়, আটককৃতরা জানিয়েছেন— চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বড়লেখা-লাতু সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত এভাবে সীমান্ত পেরিয়ে ফেরত আসছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পুশইন আন্তর্জাতিক মানবাধিকার এবং প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক চুক্তির পরিপন্থী। বিষয়টি দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা

বড়লেখা সীমান্ত দিয়ে ফের ৪৮ জনকে পুশইন

আপডেট সময় : ০৬:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫