০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

মাহিনুর ইসলাম মাহিন, বর্ণি ইউনিয়ন প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 235
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমির উদ্দিন ও লেচু বেগম হাফিজিয়া মাদরাসায় ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে কলম, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেহার বেগম, সহকারী শিক্ষক ধনেশ চক্রবর্তী, সহকারী শিক্ষিকা মজলুফা বেগম, ইউপি সদস্য নুনু মিয়া, ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু বক্কর, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক জাকির হোসেন, সাজু আহমদ, আবু তাহের, রিফাত আহমেদ, রুহান আহমদসহ প্রমুখ।

ফাউন্ডেশনের দায়ীত্বশীলরা বক্তব্যে বলেন, শুরু থেকেই ফাউন্ডেশন শিক্ষার ক্ষেত্রে খুবই দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ সময়ে, আমরা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শুধু কিছু সামগ্রী নয়, তাদের জীবনে নতুন আশার আলো পৌঁছে দিতে পেরেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা আরও একবার অঙ্গীকার করেছি, একটি শিক্ষিত প্রজন্ম গঠনের পথে সোস্যাল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাবে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫