০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

জুড়ীর শিক্ষার্থী শরিফ খানের বিসিএসে ইতিহাস গড়া সাফল্য

খোর্শেদ আলম, জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 365
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৪তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সন্তান শরিফ খান। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। শরিফ খান সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান।

তিনি নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর শরিফ খান তার ফেসবুক পোস্টে লেখেন, “মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। শরিফ আসলেই মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথমদিকে রয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।”

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

উল্লেখ্য, এবারের বিসিএসে অংশ নিয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী

নিউজটি শেয়ার করুন

জুড়ীর শিক্ষার্থী শরিফ খানের বিসিএসে ইতিহাস গড়া সাফল্য

আপডেট সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫