১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটে নতুন পৌরসভা গঠনের পথে জৈন্তাপুর Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার

২৩ বছর ধরে সোর্স সেজে মাদক বাণিজ্য

বড়লেখায় পুলিশের অভিযানে সোর্সবেশে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আফজাল হোসেন রুমেলঃ
  • আপডেট সময় : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 158
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখায় দুর্গম এলাকায় রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ি ইফসুফ উদ্দিনকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে প্রায় দেড়ঘন্টা ওঁৎ পেতে বসত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ি ইউসুফ উদ্দিন ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, সীমান্ত এলাকার বাসিন্দা ইউসুফ উদ্দিনকে সরকারের একটি বাহিনী সীমান্তের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সোর্সের দায়িত্ব প্রদান করে। প্রায় ২৩ বছর ধরে সোর্সের আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সোর্স পরিচয়ে বিভিন্ন লোকজনকে হয়রানীরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় এলাকায় হয়ে ওঠে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামি ইউসুফ উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁকি নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার ও তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (২৫ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ষাটমা কন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

২৩ বছর ধরে সোর্স সেজে মাদক বাণিজ্য

বড়লেখায় পুলিশের অভিযানে সোর্সবেশে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫