০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

অপরাধ দমনে চাইলেন সহযোগিতা

বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় 

আশফাক আহমদ, উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 162
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও বড়লেখা প্রেসক্লাবের অর্ন্তভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা।

শুক্রবার (২০ জুন) রাত ৯ টায় থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (১৪ জুন) তিনি বড়লেখা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান সহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আশা করেন অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্তিত ছিলেন বড়লেখা থানার সেকেন্ড অফিসার এস.আই রতন কুমার হাওলাদার। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ. জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালী, লিটন শরীফ, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন, রেদোয়ান আহমদ রুম্মান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

অপরাধ দমনে চাইলেন সহযোগিতা

বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় 

আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫