০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ: জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৪০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 166
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওর এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ। বুধবার (১৮ জুন) সকাল থেকে পরিচালিত এই অভিযানে ৬’শ মিটার কারেন্ট জাল এবং আড়াই হাজার চিংড়ি ধরার ফাঁদ (স্থানীয়ভাবে পরিচিত টপচাই/ কিরণমালা নামে পরিচিত) জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন মৌলভীবাজার মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাহনেওয়াজ সিরাজী। অভিযানে আরও অংশ নেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ, বড়লেখা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল এবং বড়লেখা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে উপজেলার টেকাহালী এলাকার ধামাই নদীতে অবৈধভাবে আড়াআড়িভাবে স্থাপিত একটি ফিক্সড ইঞ্জিন বাঁধ অপসারণ করা হয়।

এর আগে ১৬ জুন সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৬ হাজার মিটার রিং জাল, চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজাল ও থানার পুলিশ সদস্যরা।

ইউএনও তাহমিনা আক্তার জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোকশেদ উল্লাহ জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ অবৈধ কারেন্ট জাল এবং চিংড়ি ধরার ফাদ জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ: জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৬:৪০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫