০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

৩ বছর পর সিপিএলে দল পেলেন সাকিব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 251
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বছর পর ক্যারিবীয় ক্রিকেট লীগ সিপিএল এ দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার অনুষ্ঠিত ড্রাফটে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা এন্ড বার্মুডা ফ্যালকনস।

সাকিব ছাড়াও ওই দলে আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমান ওয়াসিম। এছাড়া আফগানিস্তানের পেসার নবীন উল হককে নিয়েছে অ্যান্টিগা। আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফারকে নিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে ওবেদ ম্যাকাও, ফ্যাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রেভার্সের মতো ক্রিকেটার।

দল পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেছেন, ‘এ বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আগে বেশ ক’বার সিপিএলে খেলেছি। চ্যাম্পিয়ন দলের অংশ ছিলাম। দারুণ সব স্মৃতি আছে। আশা করছি ফ্যালকনসের হয়ে সাফল্যমন্ডিত মৌসুম পার করবো।’

আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায় সিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এসকেএন প্যাট্রিওটস।

সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। সেখানে বল হাতে মোটামুটি ভালো করেছিলেন তিনি। তবে ব্যাট হাতে রান করতে পারেননি। পিএসএলে তার দল লাহোর চ্যাম্পিয়ন হলেও ফাইনালের একাদশে ছিলেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ বছর পর সিপিএলে দল পেলেন সাকিব

আপডেট সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫