০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 572
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের বাড়ির পুকুরে বুশরা ও ফাতেহা গোসল করতে যায়। পরে পরিবারের লোকজন তাদের পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ফাতেহা বেগম রফিকুল ইসলামের মেয়ে, আর বুশরা আক্তার রফিকুল ইসলাম বোন রেহেনা বেগমের মেয়ে। বুশরাদের বাড়ি সদর উপজেলার ধারারগাঁও গ্রামে। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে পরিবারের লোকজন দুই শিশুর লাশ দাফন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫