০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বড়লেখায় দুটি মন্দিরে চুরির ঘটনায় মাওলানা আমিনুল ইসলামের নিন্দা ও প্রতিবাদ

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 260
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দুটি হিন্দু ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি উপজেলার পাখিয়ালা শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এবং শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ায় সংঘটিত চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন,

“আমি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে, বড়লেখা উপজেলার এই দুইটি ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত হিসেবে বিবেচনা করি। ধর্ম, বর্ণ ও সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের ঘটনা আমাদের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর সরাসরি আঘাত। যারা এই ঘৃণ্য কাজের সাথে জড়িত, তারা কেবল আইন লঙ্ঘন করেনি, বরং মানুষের ধর্মীয় অনুভূতিকেও চরমভাবে অপমান করেছে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“চুরির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং মন্দির কমিটিকে যথাযথ নিরাপত্তা প্রদান করা হোক।”

মাওলানা আমিনুল ইসলাম আরও জানান,

“আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ের উপর যেকোনো ধরনের আঘাত, আমাদের জাতীয় ঐক্য ও সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার রাতে অজ্ঞাত চোরেরা শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুইটি মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় দুটি মন্দিরে চুরির ঘটনায় মাওলানা আমিনুল ইসলামের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫