০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

শমিতের কানাডার ক্লাব ফুটিয়ে তুলল বাংলাদেশকেও

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 165

ক্যাভালরি এফসির পোস্ট করা ছবিতে আছেন বাংলাদেশের শমিত শোম। ছবি: এক্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই শমিত শোম উড়াল দিয়েছেন কানাডায়। আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তাঁর ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে। বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তাঁর কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে।

শমিতের ক্যাভালরি এফসি সামাজিক মাধ্যমে ১১ ফুটবলারের একটি ছবি পোস্ট করেছে। সেই ১১ ফুটবলারের মধ্যে আছেন শমিতও। ১০ দেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্লাবটির সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে। যার মধ্যে যুক্তরাজ্যের পতাকা আছে দুইবার। বাংলাদেশ, সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা একবার করে ব্যবহার করা হয়েছে। এমনকি শমিতের জার্সির সামনের অংশে বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডল, ফেসবুক পেজ-দুই জায়গায় একই ছবি পোস্ট করা হয়েছে।

শমিতকে নিয়ে ক্যাভালরি এফসি ছবি পোস্ট করার পর মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ফুটবলারকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আমাদের বাঘ শমিত শোম।’ বাংলাদেশ সময় ভোর ৪টায় পোস্ট দেওয়ার পর সাত ঘণ্টায় ৪ হাজারের কাছাকাছি মন্তব্য হয়েছে। মন্তব্য দেখে বোঝা গেল অধিকাংশই বাংলাদেশি। প্রতিক্রিয়া এসেছে ৬০ হাজারের বেশি।

ওয়ান্ডারার গ্রাউন্ডসে কানাডিয়ান প্রিমিয়ার লিগে গত রাতে মুখোমুখি হয়েছে ওয়ান্ডারার্স এফসি-ক্যাভালরি এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ওয়ান্ডারার্স ও ক্যাভালরির হয়ে গোল করেছেন তিয়াগো কোয়েম্বরা ও ক্যানিগিয়া এলভা। শুরুর একাদশে থাকা শমিত এই ম্যাচে খেলেছেন ৬৮ মিনিট। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুইয়ে ক্যাভালরি। শমিতের দল জিতেছে ৫ ম্যাচ, ২ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ৩ ম্যাচ। সমান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।

১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচটি হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন শমিত। সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য ও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ চার মাস পর। ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। হংকংয়ের মাঠে এরপর ১৪ অক্টোবর খেলবেন হামজা-শমিতরা।

নিউজটি শেয়ার করুন

শমিতের কানাডার ক্লাব ফুটিয়ে তুলল বাংলাদেশকেও

আপডেট সময় : ০৮:১৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫