০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার Logo বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

বড়লেখায় তীব্র গরমে নিসচা’র উদ্যোগে সুপেয় পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 167
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র দাবদাহে পরিবহন শ্রমিক, পথচারি ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ালো নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। দেশে তীব্র তাপদাহের বিষয়টি মাথায় রেখে নিসচা’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১ টা থেকে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দরা। উত্তর, দক্ষিণ ও মধ্যে বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথ নিলুসহ অনেকেই। নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

এ বিষয়ে রিকশাচালক সাজু মিয়া বলেন, সারা দিন রিকশা চালাই। অনেক সময় পানি কেনারও টাকা থাকে না। আজ হঠাৎ দেখি ঠান্ডা পানি ও স্যালাইন দিচ্ছে, খুব উপকার হলো।

পথচারী হালিমা বেগম বলেন, জরুরি দরকারে মার্কেটে গিয়েছিলাম ফেরার পথে প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে ঠান্ডা পানি নিয়েছি পাশাপাশি তারা আমাকে ওরাল স্যালাইন দিয়েছে ওগুলো খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ এই সংগঠনের কর্মীদের ভালো করুন।

সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, তীব্র তাপদাহে পুড়ছে দেশ বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। গরমে ঠান্ডা পানি ও স্যালাইনের সংকট মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা সে চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, এই তীব্র দাবদাহ যতদিন থাকবে, তাদের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে অন্য এলাকাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিসচা সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছে। সামাজিক সংগঠনের এই মানবিক উপস্থিতি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, নিসচা শুধু সড়কে নয় তার পাশাপাশি মানবিক কল্যাণে কাজ করে। পানি বা স্যালাইন নয়, এই গরম অব্যাহত থাকলে আমরা অসহায় মানুষের জন্য ওষুধ বিতরণ, ছাতা বিতরণ, ঠান্ডা পানির ব্যবস্থা ও পথশিশুদের জন্য খাবার সরবরাহের পরিকল্পনাও করছি।

তারা আরোও বলেন, নিসচা’র এই মানবিক উদ্যোগটি শুধু তাৎক্ষণিক সহায়তা নয় বরং এক সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এই গরমে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতি বিনীত আবেদন করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় তীব্র গরমে নিসচা’র উদ্যোগে সুপেয় পানি বিতরণ

আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫