১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা Logo দেশে ফেরা হলো না ফখরুলের, যাত্রাপথে থেমে গেলো জীবন প্রদীপ Logo বড়লেখায় ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টার কর্তৃক রেফারী এসোসিয়েশনকে টি-শার্ট প্রদান Logo গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত Logo শাবিপ্রবির বাংলা বিভাগে ফল উৎসব অনুষ্ঠিত Logo জহরত আদিব চৌঃ এমপিকে জুড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অভিনন্দন Logo মৌলভীবাজারে বন্যার্ত ৫০০ পরিবারকে ৫২ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও রান্না করা খাবার Logo কুড়ি বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন Logo প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা Logo সমাজ বদলের স্বপ্নে একদল আলোকিত মানুষ

শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 542
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভবনে সেবামূলক প্রতিষ্ঠান শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে আজ সোমবার (১০ জুন) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান, নাগরীলিপি বিশারদ, ফোকলোর ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা সেলিম এবং পরিচালনা করেন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ সেলিম।

মত বিনিময় সভায় প্রজেক্টের সার্বিক বিষয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম। এই সভা থেকে ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের রূপরেখা উপস্থাপন করেন তিনি। তিনি আরও জানান, আগামী বছরের এপ্রিল মাসে ওয়েলনেস সেন্টারে সেবা কার্যক্রম শুরু হবে। এই কেন্দ্রে মনোদৈহিক স্বাস্থ্যসেবা, ভোকেশনাল প্রশিক্ষণ এবং সাহিত্য সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করা হবে। দরিদ্ররা বিনামূল্যে, স্বচ্ছলগণ নামমাত্র মূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

এই সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইটাউরি হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের মেম্বার এনাম উদ্দিন মাসন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুছ ছবুর,গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক  ও কেন্দ্রের ট্রেজারার আক্তারুজ্জামান ছাদেক, নিজবাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য এমরানুল হক বাবু, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মিছবাউল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ৩০০ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের লাইব্রেরিতে ‘পবিত্র আল কোরআনের বিষয়ভিত্তিক বাণী’ গ্রন্থটি  উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার সংলগ্নে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫