০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঈদুল আজহা

কখন ও কীভাবে পড়বেন ঈদের তাকবির

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 412
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের তারিখ নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। বিশেষ করে ঈদের দিনে মুমিনরা পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাতের সময় কল্যাণকরভাবে শুভেচ্ছা বিনিময় করেন।

এই শুভেচ্ছার দোয়া হলো: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন)

প্রিয় নবী (সা.) এই দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের শিক্ষা দিয়েছেন। হাদিসে উল্লেখ আছে, রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিরা ঈদের দিনে একে অপরকে বলতেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’।

ঈদের তাকবির পড়ার নিয়ম

ঈদুল আজহার সময় ৯ জিলহজ ফজর নামাজের পর থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবির পড়া সুন্নত। এই তাকবির একবার উচ্চস্বরে এবং তিনবার নিম্নস্বরে পড়তে হয়। তাকবিরটি হলো:

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

এর অর্থ: আল্লাহ মহান, আল্লাহ অতি মহান, তিনি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, আর সমস্ত প্রশংসা শুধু তাঁরই জন্য।

তাকবিরের গুরুত্ব

এই তাকবির আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব ঘোষণা করে, যা মুসলমানদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর মহত্ত্বের প্রকৃত গভীরতা কোনো মানুষের পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। তাকবির পড়ার মাধ্যমে মুমিনরা তাঁর মহিমা ও শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

এভাবে ঈদের শুভেচ্ছা ও তাকবিরের মাধ্যমে মুসলিম সম্প্রদায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করে এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল আজহা

কখন ও কীভাবে পড়বেন ঈদের তাকবির

আপডেট সময় : ০৮:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫