০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

বড়লেখার সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 196
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতে ইসলামীর রুকন মাওলানা মো. ফয়জুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রোববার (১ জুন) দুপুরে সিলেট ইবনে সিনা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।  দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাত সাড়ে ১০টায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

এদিকে অধ্যক্ষ মাওলানা মো. ফয়জুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক কেন্দ্রীয় শিবির নেতা ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের আমির সাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামির আলী এবং বড়লেখা উপজেলা জামায়াতের আমির মো. এমাদুল ইসলাম, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচ ইউসুফ আলী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব,  বিএনপি নেতা আব্দুল কুদ্দুস স্বপন প্রমুখ।

এছাড়া মরহুমের মৃত্যুতে বিভিন্ন শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

বড়লেখার সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫