০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

কোরবানি পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি সঠিক হবে না

আশফাক আহমদ, বড়লেখা (উপজেলা) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 92
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

অন্য আয়াতে আল্লাহ বলেন, আর কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি; তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দন্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ কর যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী, মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়-তাদেরকে খেতে দাও। এভাবেই আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি; যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। আল্লাহর কাছে পৌছে না এগুলোর গোশত ও রক্ত; বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পার, এ জন্য যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন; সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। (সুরা হজ: ৩৬, ৩৭)

কোরবানি করার জন্য সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা আবশ্যক। বড় ধরনের ত্রুটি আছে এমন পশু দিয়ে কোরবানি সঠিক হয় না। নিজে হেঁটে জবাইয়ের জায়গায় যেতে পারে না এমন অসুস্থ, শুকনো বা দুর্বল পশু দিয়েও কোরবানি সঠিক হবে না। চোখে একেবারেই দেখতে পায় না এমন পশু কোরবানি করা যাবে না। পায়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম, এক বা একাধিক পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারে না এমন পশু কোরবানি করা যাবে না। কোনো অঙ্গ আঘাত পেয়ে ভেঙে গেছে বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এমন পশু কোরবানি করা যাবে না। সব দাঁত পড়ে গেছে বা এত অধিক পড়ে গেছে যে খাবার চিবিয়ে খেতে অক্ষম, এমন পশু কোরবানি করা যাবে না। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে মস্তিস্কও ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কোরবানি সঠিক হবে না। তবে শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ। যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনি, সে পশু দিয়ে কোরবানি করা জায়েজ। লেজ বা কান অর্ধেক বা তার বেশি অংশ কাটা পড়েছে এমন পশু দিয়ে কোরবানি সঠিক হবে না। তবে যদি কোনো পশুর কান জন্মগতভাবে ছোট হয় তাতে অসুবিধা নেই।

নিউজটি শেয়ার করুন

কোরবানি পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি সঠিক হবে না

আপডেট সময় : ১১:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫