০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

রাজকী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি

জুড়ীর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

কামরুল হাসান নোমান, জুড়ীঃ
  • আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 225
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন ফুলতলা ইউনিয়নের রাজকী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু আছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে বিজিবি নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন মো. সামছুর ছেলে মো. শামিম (৩০), হাসমত আলীর ছেলে মো. হাফিজুর রহমান (২৪), হোসেন আলীর ছেলে মো. আশিদুল ইসলাম (২৩), আশিদুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম (১৮), তাদের মেয়ে মোছা. মরজিনা খাতুন(০৪), হোসেন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৪), তার স্ত্রী মোছা. মোমেনা খাতুন (২৮), ছেলে মো. মামুন (০৮), মেয়ে ফাতেমা খাতুন (০৫) ও মোছা. সুলতানা (০২)।

বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম মুঠোফোনে বলেন, নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ওই ১০ জনকে রাজকী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কোনাবাড়ী মতিনপুর নামক স্থানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর ওই ব্যক্তিদের আটক করে ক্যাম্পে আনা হয়। আটক ১০ জনের মধ্যে ৪ শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৩ জন মেয়ে ও ১ জন ছেলে অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন। তাঁরা বৃষ্টিতে ভিজে জবুথবু অবস্থায় ছিলেন।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাঁদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাঁদের ঠেলে এপারে পাঠিয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আবুল হাশেম আরও বলেন, আটক ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে তাঁরা দিনমজুরের কাজ করতেন। ৯ মে সেখানকার পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাঁদের মুঠোফোন ও পরিচয়পত্র জব্দ করা হয়। আটক ব্যক্তিরা ক্ষুধার্ত ছিলেন। ক্যাম্পে আনার পর তাঁদের খাবার দেওয়া হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

রাজকী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি

জুড়ীর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫