০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

জুড়ীতে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 275
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুড়ীতে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুড়ী সংবাদদাতাঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা এলবিনটিলা খাসিয়া পান পুঞ্জির উদ্যোগে আয়োজিত প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে (বুধবার) বিকাল ৫ ঘটিকায় স্থানীয় এলবিনটিলা ফুটবল মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ক্যালিঞ্জি পান পুঞ্জি জুড়ীকে ১-০ গোলে পরাজিত করে মুরইছড়া পান পুঞ্জি কুলাউড়া ২য় বারের মতো শিরোপা অর্জন করে। খেলাশেষে
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওয়ানমন’র সভাপতিত্বে এবং মাইকেল পটাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলবিনটিলা পুঞ্জির মন্ত্রী এন্টনী পট্রনাত।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল হাকিম ইমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিমাই পুঞ্জির মন্ত্রী, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, তরুণ ও উদীয়মান আদিবাসী নেতা মাইকেল নৌরং, রিলিং রূপসী, জয় রূপসী, মার্কো রূপসীসহ বিভিন্ন পুঞ্জি থেকে আগত আদিবাসী নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও এক লক্ষ টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রপি ও চল্লিশ হাজার টাকা প্রাইজমানি এবং ৩য় স্থান নির্ধারণী দলের হাতে দশ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫