১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় মাদ্রাসার নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 216
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে মাদ্রাসা হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হক। সভায় নজরুল ইসলাম রওশনকে গভার্নিং বডির কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বড়লেখার চার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি গঠন

সভায় সহকারী মৌলভী আশিকুর রহমানের সঞ্চালনায়  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মিছবাহ উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক, অভিভাবক সদস্য ক্বারী ফারুক উদ্দিন প্রমুখ।

এসময় মাদ্রাসার গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, বেলাল আহমদ, হাজী আকবর হোসেন, মাহিয়া জান্নাত, ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম, আরবি প্রভাষক আব্দুন নুর ও মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক মো. আব্দুস ছামাদ আকন্দ, জাহিদুল ইসলাম, জাহেদুর রহমান, পাপিয়া খাতুন, এসকে অপু ইসলাম, ইবি প্রধান হারুনুর রশিদ, শিক্ষক আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত গভার্নিং বডির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আগামী দিনে একটি আদর্শ ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় মাদ্রাসার নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫